জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিএনপির উদ্যোগে পাহারাদারদের সরঞ্জাম বিতরণ


গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ক্রমবর্ধমান চুরি ও ডাকাতির ঘটনার প্রেক্ষিতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এক আলোচনা সভা ও পাহারাদারদের মাঝে চার্জলাইট, বাঁশি ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন। তিনি বলেন,“গজারিয়ায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় মানুষের নিরাপত্তাবোধ নষ্ট হয়ে গেছে। প্রশাসনের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা চাই, প্রতিটি গ্রামে পাহারার ব্যবস্থা হোক—এটাই সামাজিক নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে কার্যকর উপায়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, সিরাজুল ইসলাম পিন্টু, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো. ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

এসময় বক্তারা আর-ও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা বাড়াতে হবে। বিশেষ করে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা জরুরি, যাতে কোনো অপরাধী চক্র সাহস না পায়।

সভা শেষে স্থানীয় পাহারাদার ও স্বেচ্ছাসেবকদের হাতে চার্জলাইট, বাঁশি এবং অন্যান্য সরঞ্জাম তুলে দেওয়া হয়, যা দিয়ে রাতের পাহারায় তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবেন। রাজনৈতিক দলের এই উদ্যোগ প্রশাসনের কার্যক্রমের পরিপূরক হিসেবে কাজ করবে এবং গজারিয়ায় চুরি-ডাকাতি রোধে একটি সামাজিক ঐক্যের বার্তা বয়ে আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচা

1

জামালপুরে ডেভিল হান্টে ১৭ জন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

2

ভোটের জন্য মরিয়া বিএনপি"পিঠ বাঁচাতে আওয়ামীলীগ থেকে বিএনপিতে

3

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা প্রশস্ত করার দাবিতে মান

4

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

5

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

6

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্

7

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

8

কালাইয়ে অধ্যক্ষ আমিনুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

9

বেরোবিতে রিসার্চ মেথোডোলজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

10

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

11

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

12

চট্টগ্রাম-১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে প্রচারণা অনুষ্ঠিত

13

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

14

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

15

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

16

পার্বতীপুরে এস এম জাকারিয়া বাচ্চু ফুটবল টুর্নামেন্টের ফাইনা

17

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

18

বিএনপির সকল কার্যক্রম থেকে সাবেক এমপি শাহ নূরুল কবির (শাহিন)

19

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

20