জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবন থেকে আট জেলে আটক

 সেলিম আহম্মেদ 

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে আট জেলেকে আট করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার রাত ও রোববার দিনব্যাপী অভিযানে হলদেবুনিয়ার গাড়াল, ছায়ানদী, আমড়াতলী থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মোঃ ফজলুল হকের নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে ছয়টি নৌকা, এক হাজার ফুটেরও বেশী দড়ি-বড়শীসহ আনুমানিক ৩০ কেজি সাদা মাছ জব্দ করা হয়

আটক জেলো হলো শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের রফিকুল ইসলাম (৪২), আজগর আলী (৩৮), রবিউল ইসলাম (৩৪), চিংড়িখালীর নুর ইসলাম (৪৭), কৈখালীর আব্দুস সালাম (৫৫), আব্দুল জলিল সরদার (৫৪), মনতেজ আলী (৭০) ও সাহেবখালীর ইসমাইল সরদার (৫৬)

এদিকে অভয়ারণ্য থেকে জেলে আটকের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আজগর আলী বুলুসহ স্থানীয় কয়েক সংবাদকর্মী বনকর্মীদের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত সময়ে জামিন না হলে রাস্তাঘাটে হেনস্থার পাশাপাশি নানাভাবে হয়রানী করা হবে বলে মুটোফোনে তাদের হুমকি দেয়া হয়েছে বলে দাবি বনকর্মীদের

হলদেবুনিয়া টহলফাঁড়ির ইনচার্জ তানভীর হোসেন জানান অভয়ারণ্য থেকে জেলেদের আটক করে মুন্সিগঞ্জে নেয়ার পর থেকে মুটোফোনে কল দিয়ে হুমকি দেয়া হচ্ছে। শুরুতে আজগর আলী বুলু হুমকি দেয়ার পর আরও কয়েকজন নিজেদের সংবাদকর্মী পরিচয় দিয়ে রীতিমত শাসিয়েছে

সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার মোঃ ফজলুল হক জানান অবৈধভাবে সুন্দরবনে প্রবেশকারী বনজীবিসহ অভয়ারণ্যে যাওয়া জেলেদের বিরুদ্ধে অভিযান চলছে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে কিছু ব্যক্তি বনকর্মীদের হুমকি দিচ্ছে। এছাড়া গুটিকয়েক ব্যক্তি অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে নানাভাবে বনবিভাগকে টার্গেট করে মিথ্যা প্রচারনা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জের সাথে পরামর্শ করা হয়েছে

অভিযোগের বিষয়ে আজগর আলী বুলু জানান তার এলাকার কয়েকজন জেলে আটক হয়েছে। আটক জেলেদের স্বজনদের অনুরোধে তিনি ফোন করলেও কোন হুমকি দেননি। তবে কয়েকজন সাংবাদিক অভয়ারণ্যে নৌকা নিয়ে যাওয়ার অনুমতি না পেয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে জানতে পেরেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

1

মানিকগঞ্জ সদর হাসপাতালে এক নারীকে ধর্ষণ -২ আনসার সদস্য গ্রেফ

2

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

3

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

4

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

5

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

6

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

7

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

8

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

9

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

10

চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিন আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখ

11

পানছড়ি সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে ৩ বিজিবি

12

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

13

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

14

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বি

15

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

16

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

17

গজারিয়ায় লঞ্চ থেকে এক হাজার কেজি জাটকা জব্দ

18

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

19

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

20