জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত


আবু সায়েম

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডাঙ্গা পাড়া মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোয়েব (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি মান্দা থানার আলালপুর গ্রামের কালুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ ১১:৩০মিনিটে সোয়েবসহ তিনজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাঙ্গা পাড়া মোড়ের কাছে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে সোয়েব গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা অন্য দুইজনও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সোয়েবকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার বিষয়ে নিয়ামতপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত চলছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত সোয়েবের পরিবার তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন।
এলাকাবাসী জানান, ডাঙ্গা পাড়া মোড়ের কাছে সড়কটির বেহাল অবস্থা ও অতিরিক্ত গতিই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। তারা দ্রুত সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।
মর্মান্তিক এই দুর্ঘটনা নিয়ামতপুর ও মান্দার আলালপুর এলাকায় গভীর শোক তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

1

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

2

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

বড়বিলের গিরিয়ারপাড়ে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, এলাকায় চাঞ্চ

4

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

5

প্রাণনাশের হুমকি জমি ও মাছের ঘের জবর দখলের বিরুদ্ধে থানায় অ

6

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

7

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

8

নিরাপত্তাঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং

9

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

10

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

11

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

12

পাটগ্রামে বিএনপির শতাধিক নেতা–কর্মীর জামায়াতে যোগদান

13

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

14

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

15

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

16

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

17

গান্ধাইল ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিশাল জ

18

ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

19

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

20