জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী আবু বক্কর সিদ্দিক

রাজশাহীর দুর্গাপুরে আলোচিত ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ জন অভিযুক্তকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ফের আলোচনার ঝড় উঠেছে।
গত রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা গ্রামে সংঘবদ্ধভাবে হামলা চালায় স্থানীয় ২৫-৩০ জন। এ সময় ওয়াজেদ আলী, তার স্ত্রী লাইলী বেগম ও ছেলে মাসুমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের প্রথমে দুর্গাপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

ঘটনার পর নিহতের পরিবার ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ নন্দী জানান— এজাহারভুক্ত আসামি ওমর ফারুক ওরফে উমার, এবং সন্দেহভাজন আসামি ফরহাদুল, সেলিম রেজা ও আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি দুরুুল হুদা বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।খুব শীগ্রই বাকি আসামিদেরকেও ধরা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে ব়্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

1

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

2

মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

3

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

4

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

5

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

6

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

7

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

8

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

9

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

10

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

11

মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিলেন মা

12

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

13

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

14

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

15

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

16

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

17

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

18

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

19

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

20