জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

 মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর সেনবাগ উপজেলাার ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মানে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “মেধা সংবর্ধনা ২০২৫”।

৫নং ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো: মোখলেছুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আমিন উল্লাহ আকরামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সম্মানিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আবু ইউছুপ মজুমদার, চাঁচুয়া হাজী আলী আকবর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসাইন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী হোসেন শহিদ সোহরাওয়ার্দী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্য মো: হারুনুর রশিদ, ঢাকাস্হ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম 

সাধারণ সম্পাদক মো: আবদুল জাব্বার মাহাদী সহ প্রমুখ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের অনন্য অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। এবারের সংবর্ধনায় ৫নং অর্জুনতলা ইউনিয়নের মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। এর মধ্যে- ৪ জন A+, ১৮ জন A, ১৫ জন A- ফলাফল অর্জনকারী শিক্ষার্থী।অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও অনুপ্রেরণামূলক। শিক্ষার্থীদের এই সাফল্যকে ৫নং অর্জুনতলা ইউনিয়নের গৌরবের অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

1

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে পলোগ্রাউন্ড হবে ঐতিহাসিক মাইল

2

আলুর দাম না হওয়ায় কৃষকের মাথায় হাত! হিমাগারের পচন ঠেকাতে শে

3

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

4

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

5

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

6

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

7

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিলে হামলা, আহত ৮

8

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

9

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

10

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

11

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

12

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

13

ঠাকুরগাঁওয়ে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

14

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকিয়ে ডাকাতি

15

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

16

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

17

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

18

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

19

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

20