জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

অরবিন্দ রায় 

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন,আওয়ামীলীগ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।  আওয়ামীলীগ দেশের গনতন্ত্রকে হত্যা  করেছে ।  দেশের কল্যান বাদ দিয়ে তারা নিজেদের কল্যানে কাজ করেছে । আওয়ামীলীগ দেশের অর্থনীতিকে ধব্বংস করেছে। গত ১৬ বছরে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে।  বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি জুলুম, নির্যাতন, মামলা, হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামীলীগ বিগত ১৬ বছর দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনারা তা টেলিভিশন, পত্রিকায়, ফেসবুক ও ইউটিউভে দেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামীলীগ কাপুরুষের মত পালিয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের মেহেরপাড়া ইউনিয়নের দীঘিরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,  আওয়ামীলীগ যতই নিজেদেরকে মুক্তিযুদ্ধের শক্তি বলে দাবি করুক আওয়ামীলীগ আসলে স্বৈরাচারী সরকার। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছে । এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিলো। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা দেশের সকল অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক-বিমা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিলো।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলমসহ প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

1

মাদারীপুরে ছাত্র হত্যা মামলার আসামির সাথে বিএনপির প্রার্থী আ

2

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

3

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

4

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

5

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

6

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

7

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

8

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

9

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

10

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

11

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

12

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

13

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

14

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

15

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

17

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

18

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

19

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

20