জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির বীজ ও চারা বিতরণ

মো.মেহেদী হাসান 
 পাবনার ভাঙ্গুড়ায় নিজ নিজ পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ও সবজির চাষাবাদ বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ, সরিষা বীজ, শাকসবজির বীজ ও চারা বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠ চত্বরে কৃষক-কৃষাণীদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। সেই সঙ্গে কিভাবে এসব বীজ রোপণ ও পরিচর্যা করতে হবে সে সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন উপস্থিত কৃষিবিদরা। এ ছাড়া দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন প্রোগ্রামে বিনামূল্যে গবাদিপ্রাণী ও পোষাপ্রাণীর চিকিৎসা এবং ঔষুধ সরবরাহ করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের জাতীয়তাবাদী কৃষিবিদবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন, পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন, ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মাহমুদুল আলম, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. আমীর হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভেটেরিনারি অনুষদের ডিন এবং সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. বাহানুর রহমান, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শওকত আলী, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।

এসময় পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সহধর্মিণী কৃষিবিদ নিলুফার ইয়াসমিন হ্যাপি, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম হুমায়ুন কবীর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বায়েজিদ বোস্তামীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

1

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

2

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

3

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

4

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

5

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

6

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে ম

7

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

9

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

10

চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজে দেশনেত্রীর র

11

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

12

আল হাসান তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন

13

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

14

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

15

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

16

শ্যামনগরে NGO এর নামে প্রতারনা

17

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

18

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

19

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

20