জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম শফিক 
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচি'র (ইডিপি) "৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫" সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) মধ্যনগর ও ধর্মপাশা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় প্রায় দুইশত শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষাটি মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।


দিশারী ফাউন্ডেশনের পরিচালক সৌদি আরব প্রবাসী মহসীন মিয়া জানান, মেধা যাচাই ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোঃ রিহাব বলেন, “গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের 
এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। মেধা বিকাশে দিশারী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।”


পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের উপর ভিত্তি করে সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।


পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও মনোবল বৃদ্ধির জন্য ইতিবাচক উদ্যোগ বলে অভিমত দেন।


ফাউন্ডেশন সূত্র জানায়, উত্তরপত্র মূল্যায়নের পর শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।


পরিক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মোছাব্বির, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুল হান্নান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রিহাব মিয়া।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

1

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

2

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

3

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

4

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

5

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

6

ঝালকাঠির দুটি সংসদীয় আসনে কাঙ্খিত প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রা

7

খড়ের নিচে মৃত্যু ফাঁদ

8

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

9

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

10

ঢাকা -২০ ধামরাই এর বি এন পি'র নমিনেশন প্রার্থী চারজন

11

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

12

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

13

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

14

হাইমচর উপজেলায় শেখ ফরিদ আহমেদ মানিক এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্

15

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

16

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলীর পাশে মোংলা উপজেলা

17

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

18

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

19

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

20