জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

 মোঃ আব্দুল কুদ্দুস

 পাবনার ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্উবরদী পজেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “জুলাইয়ের শহীদরা কোনো একটি দলের নয়, তারা এই জাতির গর্ব। তাদের আত্মত্যাগ আমাদেরকে অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়। ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে—এই সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠবে।” তিনি আরও বলেন, “অপসংস্কৃতির স্রোতে তরুণ সমাজকে ভাসিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ছাত্রশিবিরের এ ধরনের ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণদের চিন্তা ও চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে।” অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পাবনা জেলা তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক এবং ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসাইন। ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, আতিক তাশরিফ এবং অর্ণিবান শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল মোমিন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট, পাবনা কালচারাল সেন্টার, বন্ধন সাহিত্য সাংস্কৃতিক জোট ও ঈশ্বরদী কালচারাল সেন্টারের শিল্পীরা ইসলামী সংগীত ও হাস্যরসাত্মক নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। দর্শকরা এ ব্যতিক্রমধর্মী ইসলামী সাংস্কৃতিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।



 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

1

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

2

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

3

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

4

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

5

জবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

6

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের ম

7

মণিরামপুরের খানপুর ইউনিয়ন যুব আন্দোলনের কমিটি গঠন

8

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

9

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

10

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

11

সোনারায় ইউপি'র সাবেক চেয়ারম্যান তারাজুল এর কবর জিয়ারত করল

12

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

13

সীমানা জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত, ইসির নির্

14

ভিপি নুরের আসনে বড় চ্যালেন্ঞ্জ

15

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

16

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

17

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

18

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

19

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

20