জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আসর”

মনিরুজ্জামান মনির 

মৌলভীবাজারের ‘দার্জিলিং টিলায়’ রোমাঞ্চের দ্বিতীয় অধ্যায়: বাইকারদের সচেতনা ও দক্ষতায় উদ্ভাসিত ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস সিজন-২’।

পাহাড়, টিলা আর সবুজ চা-বাগানের অপূর্ব সমন্বয়ে ভরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। এখানকার ঐতিহাসিক এম.আর.খাঁন টি স্টেট, যাকে অনেকেই বলেন ‘দার্জিলিং টিলা’—সেই প্রাকৃতিক সৌন্দর্যের কোলজুড়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো দেশের বাইকিং কমিউনিটির সবচেয়ে আলোচিত ও রোমাঞ্চকর আয়োজন ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস সিজন-২ ২০২৫’। সিলেট বাইকিং কমিউনিটির ব্যানারে আয়োজিত এই অনুষ্ঠানে সমগ্র দেশের নারী-পুরুষ প্রায় পনেরো শতাধিক বাইকার অংশগ্রহণ করে পাহাড়ি পথে দুঃসাহসিক রাইডের এক অনন্য নজির স্থাপন করেন।

পাহাড়ের চূড়ায় বায়ু যেন বাইক ইঞ্জিনের গর্জনের সঙ্গে তাল মিলিয়ে বইছিল। আকাবাঁকা পথ, উঁচু-নিচু টিলা আর অন্তহীন চা-বাগানের মাঝ দিয়ে বাইকারদের চলার দৃশ্য দেখতে ভোর থেকেই জমে ওঠে স্থানীয় দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীদের ভিড়। এই আয়োজন শুধু বাইক চালানোর রোমাঞ্চ নয়, বাইক চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন এর মূল মন্ত্রকে ধারণ করেই সাজানো হয়েছিল।

অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহা মোটরসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। তাদের উপস্থিতি বাইকারদের জন্য হয়ে ওঠে উৎসাহবর্ধক এক অভিজ্ঞতা। দেশের প্রতিটি জেলা থেকে আসা বাইকাররা শুধু পাহাড়ি রাস্তায় নিজেদের দক্ষতা দেখায়নি, বরং অংশ নিয়েছেন তাবু ক্যাম্পিং, ক্যাম্প ফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। রাতের ক্যাম্প ফায়ারকে কেন্দ্র করে বাইকারদের মধ্যে গড়ে ওঠে ভ্রাতৃত্বের বন্ধন। ঐতিহ্যবাহী মনিপুরী নৃত্যের মায়াবী পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে সেরা বাইকারদের হাতে পুরস্কার তুলে দেন ইয়ামাহা কর্তৃপক্ষ ও আয়োজক কমিটির সদস্যরা। বাইক চালানোর সময় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিয়ে শেষ হয় এ বৃহৎ আয়োজন।

সিলেট বাইকিং কমিউনিটির এক কর্ণধার জানান, “বাইক শুধু যানবাহন নয়, এটি এক্সপ্লোরেশনের হাতিয়ার। পাহাড়ি পথে বাইক চালানোর মাধ্যমে আমরা যেমন নিজেদের চ্যালেঞ্জ করি, তেমনি সচেতনও হই। দেশের নারী বাইকাররাও এই আয়োজনে উল্লেখযোগ্য অংশ নিয়েছেন, যা বাংলাদেশে বাইকিং কালচারের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

প্রাকৃতিক সৌন্দর্য আর বাইকিং প্যাশানের মেলবন্ধনে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’ হয়ে উঠল অভিযান ও আনন্দের এক অম্লান স্মৃতি। সবুজ পাহাড় ও চা-বাগানের দেশ শ্রীমঙ্গল আবারও প্রমাণ করল—রোমাঞ্চ যাঁদের রক্তে, তাঁদের জন্য বাংলাদেশেও আছে অসাধারণ এক্সপেরিয়েন্সের স্বর্গ।


 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

1

কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিক

2

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

3

নওগাঁয় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

4

খালিদ মাহমুদের ২৩ একর জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদে

5

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে বি

6

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর প্রতি

7

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

8

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

9

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

11

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

12

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বেলকুচি সরকারি কলেজ

13

৩ দিনের টানা বৃষ্টিতে বিপাকে জয়পুরহাটের প্রান্তিক জনপদ

14

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

15

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

16

‎দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

17

হারিয়ে ফেলা মাকে ফিরে পাওয়ার গল্প

18

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

19

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

20