যশোরের কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসে এম আনিচুর রহমান আনিসকে দায়িত্ব পালন করতে না দিতে কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ ৩১শে মনে ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১০ নং সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা বাবু ও ১নং ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনে ও ১নং ত্রিমোহিনী ইউনিয়নের জনসাধারণের নেতৃত্বে ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখানে তাঁরা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্টের সহযোগী আনিচুর রহমান আনিসকে কোনোভাবেই চেয়ারম্যান হিসেবে তাঁরা মেনে নেবেন না। তাঁরা কোনো আওয়ামী লীগ নেতাকে এই চেয়ারে বসতে দেবেন না বলে হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন বলেন, চেয়ারম্যান আনিচুর রহমান আনিস ৫ আগস্টের পরে ওই চেয়ারে বসে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপতৎপরতায় লিপ্ত আছেন। বিভিন্ন সময় তিনি বিএনপিসহ এই সরকারের নামে বিভিন্ন কথাবার্তা বলেন। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ছিল। সে কারণেই তাঁকে দায়িত্ব পালন করতে না দিতে এলাকার মানুষজন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন।
তিনি দলীয় মনোনয়নে তিনি নির্বাচিত হননি। তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন। সরকার পরিবর্তনের পরে এলাকার লোকজন তাঁকে কোনোভাবেই চেয়ারম্যান হিসেবে মেনে নিতে চান না।
এই সময় ত্রিমোহিনী বাজারে বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন পরিষদে অবস্থান করেন বিক্ষুদ্ধ জনতা।
মন্তব্য করুন