জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদসহ ৩ জন গ্রেফতার

শ্রী পবিত্র কুমার দাস 
সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ অভিযানে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে উল্লিখিত মামলার ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এবং ৫নং পলাতক আসামী সুমন বাসফোর এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, বুধবার রাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ অভিযানে, বাসফোর সুইপার কলোনীতে ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত, মোঃ ওবাইদুল হক (২৫), পিতা মোঃ টকু মিয়া, সাং কলসদহ, সোনাতলা, শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চন্ডী দাস, শহরের ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিস পুর), মোঃ আল ইহসান আবির (২৪), পিতা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নওদা পাড়া মাটিঢালী বিমান বন্দর। বগুড়াগণকে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু, ৩ টি  চাপাতি, ১ টি বাটন মোবাইল, ১টি সিম ও নগদ ১,৪৩,৪২০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

1

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

2

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

3

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

4

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

5

জামালপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

6

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

7

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

8

ইন্দুরকানী থানার সাঈদখালীর খালেকের দোতলা থেকে দিনমজুর মিজান

9

হোসেনপুর ও গফরগাঁওয়ে দুই প্রশাসনের যৌথ অভিযান:ভেকু ও ট্রাক্ট

10

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

11

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

12

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

13

আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে নিয়ামতপুরে জামায়াতের

14

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

15

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর গজারিয়া থানা প্রশাসন

16

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

17

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

18

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালিত

19

জয়পুরহাটে তরুণীকে ভাড়া নিয়ে গণধর্ষণ গ্রেফতার ১

20