জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

মুস্তাফিজুর রহমান
জীবন মানেই  সংগ্রাম , বেচে থাকতে হলে জীবনের সাথে যুদ্ধ করে বেচে থাকতে হয়। হারতে রাজী নই, হেরে যাবো তো মরে যাবো। 

চল্লিশোর্ধ্ব মাসুদ রানা সবাই ডাকে কুটি পতি নামে। সকালে কুলি বিকেলো সবজি বিক্রেতা রাতে নাইটগাড়। অভাব অনটনের সংসারে এক মাত্র উপার্জনশীল ব্যাক্তি।যার নুন আনতে পানতা ফুড়ায়।   তিন কন্যার পিতা তিনি। পুত্র না থাকায় উপার্জনের এক মাত্র সক্ষম ব্যাক্তি তিনি।দুই  কন্যাকে বিভিন্ন মানুষের কাছে হাত পেতে পাত্রস্থ করেছেন। কিস্তি ও তুলছে অনেক টাকা। ভোর হওয়ার আগেই বাড়ি থেকে বের হন। ধামরাই থানা রোড় হতে   হেঁটে আসেন ইসলামপুর  বাজার। আধাঘণ্টা পথ পেরিয়ে ইসলামপুর  বাজার পৌঁছেই ছুটে যান দাঁড়িয়ে থাকা ট্রাকের কাছে। সেখানে তিনি পাইকাড়ি ও খুচরা ব্যবসায়ীদের কাঁচামাল কেনার সময় সহযোগিতা করেন। বিনিময়ে কিছু টাকা পান।


 সূর্য ওঠার আগ পর্যন্ত এই কাজ করেন। তারপর  অল্প দামের সবজি গুলো   কিনে আনেন।

প্রতিদিনের মতোই তিনি কাঁচামাল নিয়ে রাস্তার পাশে বসে ছিলেন। পিচ ঢালা রাস্তায় একটি প্লাস্টিকের বস্তার ওপর দু’টি বাঁধাকপি, ৮টি লেবু, ৩ কেজির মতো বেগুন, দুই কেজি শসা, কিছু শিমের সঙ্গে পিঁয়াজ নিয়ে বসে ছিলেন। তখন কৌতুহল বসত ধামরাই প্রতিনিধির সঙ্গে কথা হয়। 

তিনি সাংবাদিককে বলেন, দশ বছর আগে  মির্জাপুর হতে ধামরাই চলে আসি, বাবার দেওয়া ১কাঠা জমি ছাড়া কিছুই ছিল না। বাবার মৃত্যুর পর অভাবের তাড়নায় মির্জাপুর  থেকে ধামরাই  আসেন। তখন থেকে তিন   মেয়ে নিয়ে থাকেন। মাসে তিন হাজার টাকা বাড়ি ভাড়া দিতে হয়। এছাড়াও খাওয়ার খরচ তো আছেই। সবকিছু মিলিয়ে মাস শেষে পাঁচ হাজার টাকা তার প্রয়োজন পড়ে। এসবের জোগান আসে ধামরাই দক্ষিণ পাড়া মসজিদের কাছে রাস্তার উপরে  ওই কাঁচামাল বিক্রি ও  নাইট গার্ডের কাজ করে।

তবে ওই কাঁচামাল কারা কিনে থাকেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মতো অনেক মানুষ আছে যারা ওসব কিনে থাকেন। আবার কখনো বড় বাবুরাও কিনেন। কেউ হয়তো ১০ টাকার জিনিস ২০ টাকা দিয়ে থাকেন। আবার কোনোদিন বিক্রিও হয় না। তখন অল্প দামে কাউকে দিয়ে দেই। নয়তো আমি বাসাই নিয়ে সেগুলো রান্না করি। এভাবে দুঃখ কষ্টে চলে আমার জীবন। তবে দুঃখের কথা এখন সবকিছুর দাম অনেক বেশি। তাই যা উপার্যন করি এতে দিনশেষে টাকা অবশিষ্ট থাকে না। স্যার গত আমের মৌসুমে আমার ছোট মেয়ে একটা আম খাওয়ার জন্য কাদছিল। হাতে টাকা নেই তাই কিনে দিতে পারি নাই। সারারাত কেদে ছিলাম। সকাল না হতে ছুটে গেলাম ইসলামপুর কাচা মালের বাজারে, কাচা মাল বাকীতে  কিনলাম। কাচা মাল বিক্রি করতে সন্ধ্যান পরে। সারদিন বাহিরে বাহিরে ঘুরলাম । বিকেল হতে না হতে কাচামাল নিয়ে বসে পড়লাম রাস্তা পাশে। প্রথম একজন ক্রেতার কাছে কিছু কাচামাল বিক্রির টাকা দিয়ে দুটি আম কিনে বাসায নিয়ে গেলাম। আমার ছোট মেয়ে আম পেয়ে কত খুশি যে হল এই বলেই কেদে ফেললেন মাসুদ রানা ওরফে কুটি পতি 

তিনি সাংবাদিক কে বলেন, আমি কষ্ট করলেও আমার পরিবারকে কাজ করতে দেই না দিন রাত খাটি । বড় মেয়ে এ বছর বিয়ে  দিয়েছি। আর ছোট মেয়ে পড়ে ক্লাস টুতে পড়ে । মাইয়্যা টা যদি মানুষ করতে পারি, ওরা সাদা কাগজে কালো কালি মেরে খাইতে পারবে। ওগো যদি আমাগো মতো বানাই, ওরা কী কইর‌্যা খাবে। আমাগোর জীবন তো এভাবেই কেটে গেলো।’ তার স্বপ্ন মেয়েরা পড়ালেখা করে ভালো কোথাও চাকরি করবে। তবে শঙ্কা করেছেন শেষ পর্যন্ত তাদের পড়ালেখা করাতে পারবেন কিনা। তবে যতদিন বেঁচে আছেন তাদের পড়ালেখা করাবেন।
এখন তিনি চেষ্টা করছেন সবজি বিক্রি করে পরিবারের আর্থিক সমস্যা সমাধানের পাশাপাশি স্বাবলম্বী হতে। সব বাধাকে পেছনে ফেলে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে।

এ সময় পাশ থেকে এক কাঁচামাল বিক্রেতা বলেন, ‘প্রতিদিন এভাবেই তিনি অল্প দামে কিছু কাঁচামাল কিনেন। আবার আমাদের কাজে টুকটাক সহযোগিতা করেন। আমরাও তাকে সাহায্য করি। এভাবেই তার জীবন চলে যাচ্ছে। তিনি অনেক সংগ্রাম করে জীবিকা নির্বাহ করেন।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

1

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

2

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

3

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

4

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

5

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

6

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

7

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

8

নোয়াখালীতে থানার পাশে সুপার মার্কেট থেকে চুরি, ৯ ভরি স্বর্ণা

9

পূর্ব বাংলা বাজারে কলিমউদ্দিন আহমেদ মিলন এর গণসংযোগ

10

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

11

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

12

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

13

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

14

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

15

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

16

বান্দরবানের লামায় ৫টি ইটভাটায় অভিযানে, ১০ লক্ষ টাকা জরিমানা

17

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

18

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

19

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

20