জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি হাবিবুর ইসলাম হাবিব

সানজিদুল হক 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুর ইসলাম হাবিব বলেছেন,
“আপনারা যার যার জায়গা থেকে জনগণের কাছে যান, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। ধানের শীষের বিজয় মানে জনগণের মুক্তি। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা সংস্কার কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার ও দেশের অর্থনীতি পুনর্গঠনের কাজ করবে।”
গত ৫ নভেম্বর ২০২৫ (বুধবার) দুপুর ১২টার দিকে পাটকেলঘাটা বাঁধন শপিং কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে পাটকেলঘাটা তিন নম্বর সরুলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাবিবুর ইসলাম হাবিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“বিএনপি জনগণের দল। তাই প্রতিটি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মনের কথা শুনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।”
সভায় উপস্থিত ছিলেন:
তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ, নগরঘাটা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাব্বত আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রাশিদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মামুনুর রহমান খান, সাতক্ষীরা জেলা কৃষক দলের সহ-সভাপতি আলী হোসেন, তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ খালিদ আহমেদ মোড়লসহ নয়টি ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।
বিএনপি’র ৩১ দফা কর্মসূচির মূল প্রতিশ্রুতি:
* জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা
* বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ
* দুর্নীতিমুক্ত প্রশাসন ও জবাবদিহিতা
* কৃষক ও শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা
*শিক্ষা ও স্বাস্থ্যখাতে মৌলিক সংস্কার
*মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও জীবনযাত্রার মানোন্নয়ন
* তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি
মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা
সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক

1

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

2

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

3

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

4

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

5

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

6

তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও

7

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

8

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কো

9

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

10

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা শামসুল আলম গ্রেপ্তার

11

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

12

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

13

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

14

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

15

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

16

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

17

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

18

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

19

শেরপুরে পুকুর নিয়ে পাহারা দারের উপর হামলা, আতঙ্কে ক্ষুদ্র ন

20