জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মো:মিজানুর রহমান শাহীন 

কিশোরগঞ্জ-৬ আসন (কুলিয়ারচর ও ভৈরব উপজেলা) থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শরীফুল আলমের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

শরীফুল আলম সংবাদ সম্মেলনে বলেন,আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে আমার নির্বাচনী আসন ৬ এর কুলিয়ারচর ও ভৈরব উপজেলার সকল স্তরের নেতাকর্মীদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি,তারা আমার জন্য দোয়া করেছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন।আমি বড় নেতা নই আমি জিয়া পরিবারের কামলা। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের সুখে দুখে আমি ছিলাম এবং থাকব।আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি,আমি নির্বাচনে বিজয় লাভ করলে কিশোরগঞ্জের সকলকে সাথে নিয়ে কাজ করব।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে কুলিয়ারচর ও ভৈরব উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা আশা প্রকাশ করেন, জনাব শরীফুল আলমের নেতৃত্বে এই আসনে ধানের শীষ বিজয়ী হবে।

এ বিষয়ে দলীয় নেতারা বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি সর্বাত্মকভাবে মাঠে থাকবে এবং জনগণের সমর্থনে বিজয় অর্জন করবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

1

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

2

আজ হবিগঞ্জ পইল গ্রামে দুইশ বছরের পুরোনো মাছের মেলা অনুষ্ঠিত

3

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

4

দেশে কমলেও বিদেশে বাড়ছে বাংলাদেশিদের বিনিয়োগ

5

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

6

কাউখালী উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

7

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

ডাইনোসর বিলুপ্ত না হলে কী ঘটতে পারত পৃথিবীতে

9

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

10

‎হাজীশ্বরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি ‎মোবাইল, নগদ টাকা, স্বর্ণা

11

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

12

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

13

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

14

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

15

কিশোরগঞ্জে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত

16

সিনেমার নোংরা পলিটিকস আমার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে: আমি

17

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

18

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

19

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

20