জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

গাজী হাবিব


সাতক্ষীরা সদরের আখড়াখোলা গ্রামের প্লে শ্রেণীর পড়ুয়া সেহজাদ হোসেন রিয়ানকে অপহরণের পর নির্যাতন করে হত্যার পর লাশ পানিতে ফেলে গুম করার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ মোঃ আহাদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে তাকে সাতক্ষীরা সদরের রাজনগর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান সদর উপজেলার বল্লী ইউনিয়নের বাউলডাঙা (মুচড়া) গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সে মুকুন্দপুর গ্রামের নানার বাড়িতে থাকে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক সুশান্ত কুমার ঘোষ জানান,  রবিবার সকালে সেহজাদ হোসেন রিয়ানের লাশ উদ্ধারের পর রাতেই তার বাবা আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেন বাদি হয়ে  কারো নাম উল্লেখ না করে হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পেয়ে সিসি টিভি ফুটেজ ও বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলা ছাড়াও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আহাদুজ্জামানকে সন্দিগ্ধ আসামী হিসেবে রাজনগর বাজার থেকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে পাঁচ দিনের রিমা- আবেদন জানানো হয়েছে। তাকে রিমা-ে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে হত্যার রহস্য ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে।

প্রসঙ্গত,  আখড়াখোলা গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আলহ্বাজ¦ সোয়েব হোসেন প্রিক্যাডেট স্কুলে প্লে শ্রেণীর পড়–য়া সেহজাদ হোসেন রিয়ান গত শুক্রবার বিকেলে তার নানা মুকুন্দপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। রবিবার সকালে তার মামা মেহেদী হাসানের মাছের ঘের থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ আগে গ্রেপ্তার হওয়ায় আহাদুজ্জামান  রিয়ানের নানা মতিয়ার রহমানকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেন বলে অভিযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য সেবায় মানুষের পাশে থাকবে ডাক্তার,

1

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

2

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

3

মাদারীপুরের-গোপালপুরে,গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ

4

নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে শোকবইয়ে স্মৃতিলেখনী কর্মসূচি শুর

5

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

6

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

7

দিনাজপুরে আদর্শ মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য 'পিঠা উৎসব-২০২৬' অনুষ

8

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

9

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

10

মাগুরা মহম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

11

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

12

চৌগাছায় ৭৬তম রাস উৎসব

13

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

14

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

15

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

16

টুকু দম্পতির সুনাম ক্ষুণ্ণের চেষ্টার বিরুদ্ধে সেলিম রেজার তী

17

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও প

18

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

19

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

20