জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি সদস্যের বকেয়া বেতন-ভাতা পরিশোধে অগ্রগতি


আবু রায়হান 
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় পণ্যাগার, আঞ্চলিক পণ্যাগার, উপজেলা পরিবার পরিকল্পনা গুদাম ও উপকরণ ও সরবরাহ ইউনিটে দায়িত্ব পালনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯২২ জন ভিডিপি সদস্য দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন-ভাতা না পাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন।


বাহিনীর মহাপরিচালক বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শুরু থেকেই বকেয়া পরিশোধের জন্য অবিরামভাবে চেষ্টা চালিয়ে আসছেন। তিনি পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন এবং মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকেও মানবিক এই সমস্যার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন।


সদর দপ্তরের অপারেশন শাখার উদ্যোগে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি জারি করা হয়। ওই চিঠিতে সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে ৯২২ জন ভিডিপি সদস্যের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য ১৯,৮১,০৯,৮০০ (উনিশ কোটি একাশি লক্ষ নয় হাজার আটশত) টাকা রাজস্ব খাত হতে পুনঃউপযোজনের মাধ্যমে বরাদ্দ প্রদানের জন্য প্রশাসনিক অনুমোদনে ভুতাপেক্ষ সম্মতি প্রদানের অনুরোধ জানানো হয়।


এরই ধারাবাহিকতায় বাহিনী প্রধান সম্প্রতি অর্থসচিবের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। আশা করা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই ভিডিপি সদস্যদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধের প্রক্রিয়া শুরু হবে।


উল্লেখ্য, এখন পর্যন্ত আজ( ২৭ অক্টোবর ২০২৫) বেতন- ভাতা পরিশোধ করা হয়নি। উক্ত ৯২২ জন ভিডিপি সদস্য কেউই তাদের প্রাপ্য বেতন-ভাতা না পেয়ে তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

1

মণিরামপুরে বিএনপির গনমিছিলঃ ‎ডাক দিয়েছে ইকবাল ভাই,ঘরে থাকার

2

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

3

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

4

সিরাজগঞ্জ দরগা রোডে এলিট টাওয়ার—দুর্নীতি, ঘুষ ও জননিরাপত্তার

5

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

6

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

7

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

8

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

9

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র

10

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

11

হালদায় জাল ও বড়শি জব্দ

12

পাবনায় বিএডিসি সহকারী পরিচালকের উপর অতর্কিত হা ম লা র প্রতিব

13

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

14

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

15

মহান বিজয়ের মাস শুরু

16

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

17

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

18

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

19

জকসুর ৭টি কেন্দ্রের ফল ৫৫ ভোটে এগিয়ে ছাত্রদল সমর্থিত ভিপি

20