জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নওগাঁয় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ


আবু সায়েব

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
প্রশিক্ষণে নির্বাচন পরিচালনার আইনগত কাঠামো, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের সহায়তা প্রদান, অনিয়ম ও সহিংসতা প্রতিরোধ, ফলাফল প্রেরণের পদ্ধতি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আচরণবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা রোধে করণীয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
দুপুরে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মূল ভরসা হচ্ছে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তারা। আপনারা নির্ভীকভাবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন কমিশনের আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করে ভোটগ্রহণ নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা হবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা নির্বাচনী দায়িত্ব সম্পর্কে বাস্তবভিত্তিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন, যা সুষ্ঠু ভোটগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে দেশের বিভিন্ন উপজেলায় এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

1

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

2

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

3

বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধনে ১ ঘন্টা আমদানি রপ্তানী

4

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

5

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

6

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

7

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

8

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

9

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

10

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

11

শাহরাস্তিতে সাইবার অপরাধে কিশোর গ্রেফতার রাষ্ট্রীয় নিরাপত্তা

12

দৌলতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র সূ

13

মঠবাড়িয়ার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের বদলি

14

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

15

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

16

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

17

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মা

18

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

19

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

20