জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স্মারক প্রদান

সাইফুর রহমান পারভেজ 
 রাজবাড়ীর গোয়ালন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেছে সামাজিক সংগঠন “স্বপ্ন কুড়ি “। 

সোমবার (৩ নভেম্বর) সকাল এগারোটায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। 

গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দীকা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক প্রতিনিধি মোঃ নজীর হোসেন মোল্লা সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক বিন্দু। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, স্বপ্ন কুড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।   

জিপিও ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন মিতা আক্তার, খাদিজা আক্তার, মিতালি আক্তার, মিথিলা আক্তার। এসময় তারা তাদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদের ধন্যবাদ জানান পাশাপাশি নতুনদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা মূলক কর্মকান্ডে অংশ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।  

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রচারণা কর্মসূচি

1

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

2

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

3

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

4

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

5

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

6

আধ্যাত্মিকতা ও মানবিকতায় অনন্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রা

7

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

8

ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

9

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

10

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

11

‎ঝালকাঠিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংব

12

সিলেটে মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১১টা পর্যন্ত খোলা রা

13

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

14

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত জয়পুরহাটের কবির

15

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

16

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

17

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

18

মাইজবাড়ীতে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হন সেলিম

19

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

20