জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি

আলফাজ মামুন নুরী 

জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের জেলা পর্যায়ের অনুষ্ঠানে “চকরিয়া উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি” হিসেবে স্বীকৃতি পেয়েছে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড।শনিবার (১লা নভেম্বর ২০২৫ইং) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের মূল অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা সমবায় দপ্তরের কর্মকর্তারা।সমিতির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ছরওয়ার আলম সিকদার এবং সাধারণ সম্পাদক মঈন উদ্দিন (বিএ)।এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সদস্য, কর্মকর্তা এবং বদরখালীবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ ও গর্বের উচ্ছ্বাস। দীর্ঘদিন ধরে এলাকার কৃষি উন্নয়ন, ভূমি সংস্কার, সদস্যদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রাপ্তি বলে মনে করছেন স্থানীয়রা।স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন ,বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি শুধু একটি সংগঠন নয়; এটি বদরখালীর অর্থনৈতিক উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন বদরখালীর সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।সমিতির সভাপতি ছরওয়ার আলম সিকদার বলেন ,এই অর্জন বদরখালীর প্রতিটি সদস্য ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই।সম্পাদক মঈন উদ্দিন (বিএ) জানান ,সরকারের ‘সমবায়ের মাধ্যমে উন্নয়ন’ স্লোগানকে বাস্তবে রূপ দিতে বদরখালী সমবায় কাজ করে যাচ্ছে। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।উল্লেখ্য, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে বদরখালীর কৃষক সমাজের অর্থনৈতিক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা, এবং সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে আসছে।জাতীয় সমবায় দিবসে প্রাপ্ত এই সম্মান বদরখালীর জনগণের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা করছে সবাই। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

1

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

2

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

3

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

4

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

5

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

6

ভোলায় শীতার্ত মানুষের পাশে করিম–বানু ফাউন্ডেশন, কম্বল ও খাবা

7

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

8

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

9

সাভারে সাত মাসে ৬ খুন, নেপথ্যে ভবঘুরের ছদ্মবেশে ‘সাইকো’ সম্র

10

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তা

11

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

12

সার্চ মানবাধিকার সোসাইটি কর্তৃক শিরোমণি বাজার বণিক সমিতির নব

13

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ

14

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

15

ঈশ্বরগঞ্জের নির্বাচনী মাঠে ত্রিমুখী লড়াইয়ের জন্ম নিয়েছে

16

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

17

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

18

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

19

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

20