জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন


নাসির মাহমুদ 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (বিদ্যালয় পর্যায়) হিসেবে নির্বাচিত হয়েছেন এ কে এম ইকবাল হোসেন। তিনি কাদির পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। উপজেলা বাছাই কমিটির মাধ্যমে তাঁকে এ সম্মানের জন্য নির্বাচিত করা হয়।

এ ছাড়া,বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নোমান শরীফ, চরবসু SESDP মডেল উচ্চ বিদ্যালয় এবং
মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ফজলে রাব্বি, ফরাসগঞ্জ ফয়েজ আম আলিম মাদ্রাসা।

এ কে এম ইকবাল হোসেন ১৯৯৪ সালের ২০ মার্চ সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে তিনি সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং ১ এপ্রিল ২০১৫ সালে কাদির পণ্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষা মানোন্নয়ন ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নদীভাঙ্গন কবলিত এ বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, এই অর্জন শুধু একটি পুরস্কার নয়—এটি তাঁর নিষ্ঠা, সততা, ত্যাগ ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। বছরের পর বছর ধরে মমতা, দায়িত্ববোধ ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আলোর পথে এগিয়ে নিয়েছেন। একজন আদর্শ শিক্ষকের যে গুণাবলি—শাসনে স্নেহ, নির্দেশনায় প্রজ্ঞা এবং কাজে দৃষ্টান্ত—এ কে এম ইকবাল হোসেন তার জীবন্ত প্রতিচ্ছবি।

এ বিষয়ে এ কে এম ইকবাল হোসেন বলেন,“প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। তবে এই অর্জন আমার একার নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এ সাফল্য সম্ভব হয়েছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী লাভলুর সংবাদ সম্ম

1

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

2

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

3

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

4

আশাশুনির রগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী জনসভায় জনতার ঢল

5

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

6

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

7

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

8

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

9

পাঁচবিবিতে এম,এ গফুর এর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষ

10

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

11

টাংগাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়ি

12

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

13

বন্দরে শীতলক্ষ্যা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কায় আহত অন্তত ১

14

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

15

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

16

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

17

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

18

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

19

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

20