জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে-বিভাগীয় কমিশনার

 আরিফ রববানী  
সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী এনডিসি বলেছেন-তোমাদের এই আনন্দঘন সময়ে আমি অংশীদার হতে পেরে খুব আনন্দিত। একই সাথে আমি তোমাদের অভিভাবক হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সেই সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। আমি আশা করি জাতীয় পর্যায়েও তোমরা এ বিভাগের জন্য গৌরব বয়ে আনবে।

রবিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের অংশগ্রহণে শম্ভুগন্জ সরকারি শিশু পরিবার (বালক) মাঠে আয়োজিত  বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা  বলেন বিভাগীয় কমিশনার। 

 বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি  বলেন , ক্রীড়া ও সংস্কৃতি আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে। তোমাদের এই নান্দনিক উপস্থাপনা ও শৃঙ্খলা চোখে পড়ার মত। আমরা চাই তোমরা তোমাদের এই সুপ্ত প্রতিবার চূড়ান্ত বিকাশ করবে। যাতে করে তোমরা আমাদের দেশের সম্পদে রূপান্তরিত হতে পারো।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  সমাজসেবা কার্যালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

1

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

2

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

3

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

4

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

5

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

6

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

7

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রায়গঞ্জে প্রমিলা ফুটবল টুর্নামেন

8

গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

9

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

10

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

11

টাংগাইলের নাগরপুর বাজারে জামায়াতের এমপি প্রার্থী ডা.একেএম আব

12

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

13

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

14

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

15

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

16

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

17

গোমস্তাপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

18

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

19

ভান্ডারিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মা

20