জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের বাদামবাগিচায় কিশোর দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ছাত্র নিহত, গ্রেপ্তার ৩


সুমন আহমদ খান 
সিলেট নগরের বাদামবাগিচায় কিশোরদের দুই গ্রুপের বিরোধের জেরে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামে সপ্তম শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে। আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত তপু এয়ারপোর্ট থানার ইলাশকান্দি বাদামবাগিচার উদয়ন ৪০/২ এলাকার শাহ এনামুল হকের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. তারেক আহমেদ জানান, কিশোরদের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে খাসদবির এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান তপুকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদসহ তার দুই সহযোগী লোহারপাড়ার অনিক মিয়া এবং জুনেদ আহমদকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র গণমাধ্যম কর্মকর্তা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

1

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

2

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

3

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

4

নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থীর মনোনয়

5

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

6

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

7

শিল্পকলা একাডেমিতে সাহিত্যের মিলনমেলা: 'নবকথন' উৎসব ২০২৬ সম্

8

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

9

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

10

চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে মায়ের শাসনের মার ধরে সন্তানের মৃ

11

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

12

বরিশালে বি এম কলেজে ছাএদের সাথে বাস শ্রমিকদের সংঘর্ষ আহত ৪০

13

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলেন ভ

14

কাশিপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ

15

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

16

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

17

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

18

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

19

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

20