জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

 মোঃ গোলাম জাকারিয়া 

বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক (গ্রেড-১) মো. আমজাদ হোসেন খাঁন জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জে মাত্র ৫ শতাংশ সুদে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ দেবে সোনালী ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো। কোনো জামানত ছাড়াই এই ঋণ দেয়া হবে।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে সিএমএসএমই, নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণ ও আর্থিক অন্তর্ভুক্তি/সাক্ষরতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
তিনি আরো জানান, ৩৪টি ব্যাংকের আয়োজনে ২ থেকে ৩ জন করে নারী উদ্যোক্তা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এইসব নারীদের উৎপাদিত পণ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। কারণ, একসময় আমাদের নারী উদ্যোক্তারা বুটিকস এবং পার্লারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে আজ তারা ভিন্ন ভিন্ন সেক্টরে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। বিশেষ করে বর্তমানে নারীরা আইটি সেক্টরেও ভালো করছেন। তিনি বলেন— এক পরিসংখ্যানে দেখলাম ২০২২ সালে এই জেলায় নারীদের শিক্ষিতের হার ছিল ৭৩ শতাংশ। এই শিক্ষিত নারী উদ্যোক্তারা আমাদের জিডিপিতে অবদান রাখতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
আমজাদ হোসেন খাঁন আরো বলেন— বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক, জেলা প্রশাসন, এসএমই ফাউন্ডশন ও নারী চেম্বারের মনিটরিংয়ের মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন করানো হবে। এসময় তিনি নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে চাঁপাইনবাবগঞ্জ একটি কমিটি করার নির্দেশনা দেন।
ঋণপ্রাপ্তির ক্ষেত্রে তিনি বলেন— নারী উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স, ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন এবং প্রতিদিনের হিসাবের রেজিস্টার ব্যবহার করতে হবে। যাতে ব্যাংক একনজর দেখলেই বুঝতে পারে আপনারা ঋণ পাবার যোগ্য। ঋণ পেতে যে কেউ গ্যারান্টার হতে পারবেন। তবে ঋণ নেবার আগে স্বামী বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিতে হবে। তা না হলে ঋণের টাকা যদি অন্য খাতে চলে যায় তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে ঝামেলা হবে।
সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, চাঁপাইনবাবগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোর্শেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ ব্যাংক রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, সোনালী ব্যাংক পিএলসির রাজশাহী জেনারেল ম্যানেজারস অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মো. শওকত জামান।
নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে লিড ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক পিএলসিসহ অন্যান্য ৩৪টি ব্যাংক এই প্রশিক্ষণের আয়োজন করে।
দ্বিতীয় পর্বে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

1

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

2

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া'য়)ধানের শীষের চুড়ান্ত কান্ডারী রুহুল আম

3

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

4

সরিষার হলুদে মোড়া সিরাজগঞ্জ সলংগা —মধুচাষে ব্যস্ত এরোন্দার

5

বাঁশখালীতে পেরেন্টস ড্রীম একাডেমী কর্তৃক আয়োজিত ২০২৫ বার্ষিক

6

খালেদা জিয়ার জানাজায় চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের অ

7

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

8

ভাটির অঞ্চলের জেলা সুনামগঞ্জের ৫ আসনে জমে উঠেছে নির্বাচনি প্

9

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

10

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

11

ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে জাতীয় সাংবাদিক সমাবে

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

13

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

14

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

15

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

16

যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন তাদের

17

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

18

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

19

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

20