জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেলকুচিতে গাঁজাসহ যুবক গ্রেফতার

সাদ্দাম হোসাইন

সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষিদ্রমাটিয়া বেরীবাধ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ  শাহ আলম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ। 
১৩ ডিসেম্বর শনিবার সকালে বেলকুচি থানার এস আই সামছুল আলম ও এএস আই বদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোষ্ট ডিউটি করাকালে একটি মিশুক 

গাড়ী তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়, তল্লাশি চলাকালে মাদকদ্রব্যের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে যায় বলে জানান এসআই সামছুল আলম। 
২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি এনায়েতপুর থানাধীন রুপসি কান্দাপাড়া গ্রামের মোঃ পরস সরকারের ছেলে মোঃ শাহ আলম সরকার। 
গ্রেফতারের বিষয়ে কামারখন্দ উপজেলার সার্কেল ও বেলকুচি থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সার্কেল মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করে প্রেস ব্রিফিং করে   জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ প্রশাসন। সন্ত্রাসী সঙ্ঘবদ্ধ অপরাধী, ছিনতাই, জুয়ারী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণকারী সহ বিভিন্ন চাঞ্চল্যকর আসামি গ্রেফতারে অভিযান করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় চেক পোষ্ট ডিউটি করা অবস্থায় একটি মিশুক গাড়ী তল্লাশি করে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে, মাদকের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে গেছে, গ্রেফতারকৃত শাহ আলম কে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

1

কুলাউড়ায় ৫ লক্ষাধিক টাকার ভারতীয় সিগারেট জব্দ করলো বিজিবি

2

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

3

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

4

গত দেড় বছরে যারা ইনসাফ করতে পারেনি, তারা আগামীতেও করতে পারবে

5

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

6

বাঞ্ছারামপুর আমিন সমিতির কমিটি গঠন সভাপতি আব্বাস, সম্পাদক নু

7

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

8

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

9

রক্তদানের অপেক্ষায় লালমোহন’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

10

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

11

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

12

খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায়

13

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

14

এসএসসি পরামর্শ ২০২৫: গণিতে ভালো নম্বর পাওয়ার সহজ উপায়

15

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

16

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

17

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

18

হাদী হত্যার বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম, নিউমার্কেট এলাকায়

19

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

20