Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

আবু সায়েম

নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর সমাপনী ও ফাইনাল খেলা। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় ০৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদ দল বনাম ০৪ নং নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ দল।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে সজীব ফুটবল উপহার দেয়। গোল করার একাধিক সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে ভাবিচা ইউনিয়ন পরিষদ দল ৩–২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা পরিচালনা করেন নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার রেফারি সিরাজুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন ফারুক হোসেন ও মারাং হেমব্রম। তাঁদের দক্ষ পরিচালনায় ম্যাচটি ছিল নিয়মতান্ত্রিক ও উপভোগ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন। তিনি বলেন—
“ক্রীড়া মানুষের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে সুস্থ ধারায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবে।”
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমী দর্শক।
পুরস্কার বিতরণী পর্বে চ্যাম্পিয়ন ভাবিচা ইউনিয়ন পরিষদ দলের হাতে ট্রফি ও নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা এবং রানার্স আপ নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ দলের হাতে ট্রফি ও নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন।
পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে সমর্থক ও খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে নিয়ামতপুর উপজেলা। গ্রামীণ ক্রীড়া চর্চার প্রসার, যুবসমাজের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে আন্তঃইউনিয়ন এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

1

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

2

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

3

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

4

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

5

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

6

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

7

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

8

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

9

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

10

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

11

শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘সুধীজন মৌলভীবাজার’-এর যাত্রা শুরু

12

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

13

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

14

মাদ্রাসা শিক্ষকের বেদম প্রহারে শিক্ষার্থী গুরুত্বর অসুস্থ

15

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

16

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

17

চট্টগ্রাম বন্দর নিয়ে আলোচনা-সমালোচনা চলছে

18

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

19

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

20