জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী ঘরের আশ্বাস ইউএনও রিফাত আরা মৌরির

 


মো. মাহিন খান

শীতে কষ্টে থাকা বিধবা আজিমন নেছাকে খাদ্য ও শীতবস্ত্র, স্থায়ী ঘরের আশ্বাস ইউএনও রিফাত আরা মৌরির


মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
যে বয়সে আরাম–আয়েশে জীবন কাটানোর কথা, সে বয়সে দু’মুঠো ভাতের জন্য প্রতিদিন সংগ্রাম করতে হচ্ছে আজিমন নেছাকে। বয়স প্রায় ৫৮ বছর। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি হাওলাদার বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন এই বিধবা নারী।

মৃত মোতাহার হাওলাদারের স্ত্রী আজিমন নেছার মাথা গোঁজার মতো নিরাপদ কোনো আশ্রয় নেই। কয়েকটি টিন ও ভাঙাচোরা উপকরণ দিয়ে ঘেরা একটি অস্থায়ী ও ঝুঁকিপূর্ণ খুপরি ঘরেই বসবাস করছেন তিনি। ঘরের ফাঁক দিয়ে আকাশ দেখা যায়, বৃষ্টির সময় শরীরে পলিথিন জড়িয়ে থাকতে হয়, আর তীব্র শীতে নেই পর্যাপ্ত শীতবস্ত্র।

জীবিকা নির্বাহের জন্য কখনো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ, কখনো সুপারি গাছের খোল কিংবা লাকড়ি সংগ্রহ, আবার কখনো ধানক্ষেতে ইঁদুরের গর্ত থেকে পড়ে থাকা ধান কুড়িয়ে তা বিক্রি করে কোনোমতে দিন কাটান তিনি। জীবনের শেষ প্রান্তে এসে নেই আপনজনের সহায়তা কিংবা নিয়মিত কোনো সরকারি সুযোগ-সুবিধা। দীর্ঘদিনেও তিনি পাননি একটি স্থায়ী ঘর।

আজিমন নেছার এই করুণ অবস্থার খবর সম্প্রতি উপজেলা প্রশাসনের নজরে এলে মানবিক উদ্যোগ নেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। অসুস্থ শরীর নিয়েও তিনি রাতে সরাসরি আজিমন নেছার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) তার হাতে তুলে দেন।

এ সময় ইউএনও রিফাত আরা মৌরি আজিমন নেছাকে আশ্বস্ত করে বলেন, খুব শিগগিরই তার জন্য একটি স্থায়ী বসতঘরের ব্যবস্থা করা হবে।

উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে এবং অন্যদেরও সহায়তায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

1

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

2

মহান বিজয় দিবসে শুভেচ্ছা জানালেন ওলামা দলের কেন্দ্রীয় নেতা ম

3

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

4

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

5

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

6

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

7

সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়া

8

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

9

কাঁচা রাস্তা পাকা করার দাবি ও উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে মহাসড়

10

উলুকান্দির মুর্শিদ শাহ-এর মাজারে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ডে

11

ধাপেরহাট বাজার বনিক সমিতির অফিস উদ্বোধন

12

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

13

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

14

অবহেলায় ধ্বংসের পথে সুন্দরবনের আদলে গড়া পর্যটন কেন্দ্র

15

শুভ নববর্ষ ২০২৬- হয়ে উঁঠুক এক নব আলোক বর্তীকার জয়গান

16

কাঠালিয়ায় বিএনপির আলোচনা ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

17

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

18

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

19

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

20