জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

শাখাওয়াত হোসেন মোল্লা 
সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে বললেন: শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন, গনপূর্ত এবং  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।  শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২ টায়  মাদারীপুরের মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যাবস্থাপনা প্লান্ট কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 উপদেষ্টা আরো বলেন, সরকার চেষ্টা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্থ করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে। এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। কোন দেশ প্রেমিক এবং 
কোন মানুষ সংসয় প্রকাশ করবে না। বাংলাদেশের প্রতিটা মানুষ আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এজন্য সবাই এগিয়ে আসবে আর সহযোগিতা করবে।
এসময় তিনি  বলেন, আমরা যখন যে জেলায় যাই সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। 
এদিন উপদেষ্টার শহীদ পরিবারের  সদস্যদের সাথে মতবিনিময়, শকুনী লেক পরিদর্শন, লিগ্যাল এইড এসোসিয়েশন কর্মকর্তাদের সাথে মতবিনিময়, জেলা শিল্পকলা পরিদর্শন, নির্বাচন উপলক্ষে জেলা কোর কমিটি ও বিচার বিভাগের সাথে মতবিনিময় সভা করার কথা রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নিয়ামতপুরে “সাথী পার্ক”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মা

1

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

2

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

3

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

4

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

5

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

6

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

7

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

8

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

9

জামালপুরে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিল হাস

10

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

11

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

12

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

13

পাবনার আটঘরিয়ায় সিএনজি উল্টে ব্র্যাক কর্মচারীর মর্মান্তিক

14

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

15

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

16

নাসির নগরে গম চাষে অনাগ্রহী কৃষকদের,খুঁজে নিচ্ছে বিকল্প পথ

17

ভিডিও বিকৃতি করে অপপ্রচার

18

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

19

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

20