জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই


একরামুল ইসলাম
যশোরের ঝিকরগাছা শংকরপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের পরিশ্রমে উৎপাদিত ধান। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত কৃষক রাজু পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। সংসারের খরচ চালাতে তিনি অতিরিক্ত আয়ের আশায় ১০ কাঠা জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। কষ্ট করে উৎপাদিত ধান কেটে শুকানোর জন্য মাঠে রাখা ছিল। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধানের গাদায় আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়।


ক্ষতিগ্রস্থ কৃষক রাজু বলেন, সারা বছরের আশা-ভরসার ধান ছিল এগুলো। ভোরে এসে দেখি কিছুই আর নেই। কে আগুন দিয়েছে জানি না, তবে ইচ্ছাকৃতভাবেই ক্ষতি করা হয়েছে।

রাজুর স্ত্রী জানান, তারা নিজেদের শ্রমে ধানের পরিচর্যা করেন। পরিচর্যার পেছনে যে খরচ হয়, তা দিয়েই তাদের সন্তানদের পড়াশোনার ব্যয় চলে। ধান পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা।

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।

বিষয়টি নিয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

1

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

2

শাহরাস্তিতে বিজয়ের ছোঁয়া: প্রস্তুতিমূলক সভায় একত্রিত স্থা

3

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

4

ফরিদপুরে আলোচিত ও ভাইরাল সেই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রে

5

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

6

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

7

নিয়ামতপুর মডেল সপ্রাবিতে বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ

8

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

9

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

10

আদালতে হাজিরা দিতে এসে ট্রাকের চাপায় নিহত বিচারপ্রার্থী, চাল

11

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

12

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

13

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

14

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বেচ্ছাসেবক দলে

15

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

16

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

18

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

19

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

20