জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন


শারাফাত ইসলাম 
খুলনার কয়রা উপজেলার ভাগবা গ্রামে  এসিড নিক্ষেপ মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে মিথ্যা মামলা  প্রত্যাহারের  দাবিতে সংবাদ  সম্মেলন করেছেন ভাগবা গ্রামের মৃত আকরাম শিকারীর পুএ মোঃ জুলফিকার শিকারী (৫৭)।

সোমবার বেলা ১২ টায় নিজ বসত বাড়িতে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমাদের গ্রামের মোঃ আলমিন গাজীর স্ত্রী সকিনা খাতুন তিনি আমাকে ও আমার  ভাই মোঃ শরিফুল শিকারী (৩৫) নামে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল ১ এর আদালতে আমরা তাকে এসিড নিক্ষেপ করেছি বলে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি মামলায় উল্লেখ করেছেন আমার ভাই শরিফুল তাকে কুপ্রস্তাব দিয়ে আসিতেছে।  তিনি কু প্রস্তাবে রাজি না হওয়ায় আমার ভাই তাকে এসিড নিক্ষেপ করেছে। এবং আমি বাড়ি থেকে অস্ত্র নিয়ে আমার ভাইকে ছাড়াই আনি। প্রকৃত ঘটনা হলো সকিনা খাতুনের সাথে আমাদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছে। ভাগবা গ্রামের মৃত জোমাত শিকারির পুত্র মতলব শিকারি ও মৃত ওমর আলী গাজীর পুত্র মফিজুল গাজীর কু - পরামর্শে সাকিনা খাতুন পরিকল্পিতভাবে তিনি তার নিজের গায়ে এসিড নিক্ষেপ করে আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। আমার ভাই শরিফুল প্রায় ১৩ বছরের মত বউ বাচ্চা নিয়ে যশোরে রাজমিস্ত্রির কাজ করে। তিনি মামলায় যেদিন উল্লেখ করেছেন আমি সেদিন বাড়ির বাইরে ছিলাম। এই ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানিনা। এর আগে ওই মহিলা আমার নামে ধর্ষণ মামলা করেছিলো। এবং সেই মামলা আদালতে খারিজ হয়ে যায়। তিনি আবারও আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিতেছে। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

1

আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের সাংব

2

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

3

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

4

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

5

ঝালকাঠী'র নলছিটিতে ধানের শীষের গণসংযোগ ও পথসভা জনসমুদ্রে পরি

6

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

7

গোপন সংবাদে কারখানায় অভিযান পরিচালনা করেন মহেশখালী ভৃমি

8

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

9

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

10

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

11

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

12

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

13

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

14

মনোনয়ন স্থগিতের পর শিবচরে দোয়া-মোনাজাত

15

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

16

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানুষের ঢল

17

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

18

বোগলাবাজার সড়কে অটোরিকশা দুর্ঘটনা

19

সাভারে ছয় খুনির আসামি সম্রাট গ্রেফতার

20