জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক মানবিক নেতা

মো কামাল হোসেন  

আজকের এই স্মরণীয় দিনে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে স্মরণ করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের একান্ত স্নেহভাজন ও দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেনকে। তিনি শাহরাস্তি থানার কাদরা গ্রামের কৃতি সন্তান এবং দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে তারেক রহমানের লিয়াজোঁ অফিসার হিসেবে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত আনোয়ার হোসেন ছিলেন জিয়া পরিবারের একজন পরীক্ষিত ও আস্থাভাজন সদস্য। দলের দুঃসময়ে তিনি ছিলেন নির্ভীক, আপসহীন ও নিবেদিতপ্রাণ সংগঠক। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল, মানবিক ও পরোপকারী। সহকর্মী ও নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ মানুষ, যিনি সবাইকে আপন ভাইয়ের মতো আগলে রাখতেন।
শাহরাস্তি থানার কাদরা গ্রামের মানুষের কাছে আনোয়ার হোসেন কেবল একজন রাজনৈতিক নেতা নন—তিনি ছিলেন আস্থার প্রতীক, ভালোবাসার মানুষ এবং বিপদে-আপদে নির্ভরতার নাম। গ্রামের সুখ-দুঃখে যিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই আনোয়ার হোসেন আজ আর নেই, তবে তার স্মৃতি ও মানবিক কর্ম আজও কাদরা গ্রামের মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে রয়েছে।
গ্রামবাসীরা জানান, আনোয়ার হোসেন ছিলেন অত্যন্ত মানবিক প্রকৃতির মানুষ। গ্রামের কারও অসুস্থতা, পারিবারিক সংকট কিংবা সামাজিক সমস্যায় তিনি সবার আগে এগিয়ে আসতেন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও গ্রামের মানুষদের তিনি কখনো অবহেলা করেননি। সাধারণ মানুষের সুখ-দুঃখে নিজেকে সম্পৃক্ত রাখাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের কোনো মানুষ অন্যায় বা অবিচারের শিকার হলে আনোয়ার হোসেন নির্ভয়ে তার পক্ষে দাঁড়াতেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও আপসহীন। এ কারণেই গ্রামবাসীর কাছে তিনি হয়ে উঠেছিলেন “আপন মানুষ” ও “ভরসার ঠিকানা”।
কাদরা গ্রামের প্রবীণরা জানান, আনোয়ার হোসেনের উপস্থিতি গ্রামে এক ধরনের সাহস ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করত। যুবসমাজের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণা, আর বয়োজ্যেষ্ঠদের কাছে শ্রদ্ধার পাত্র। গ্রামে কোনো সামাজিক বিরোধ বা সংকট দেখা দিলে শান্তিপূর্ণ সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।
গ্রামবাসীদের মতে, আনোয়ার হোসেন আজ শারীরিকভাবে না থাকলেও তার আদর্শ, সততা ও মানবিক কর্মধারা আজও নতুন প্রজন্মের মাঝে আলো ছড়িয়ে দিচ্ছে। তারা মনে করেন, এমন মানুষ খুব কমই জন্মায়, যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে পুরো গ্রামের কল্যাণে নিজেকে উৎসর্গ করেন।
কাদরা গ্রামের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে আজও তাদের নয়নের মণি আনোয়ার হোসেনকে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

1

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

2

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

3

নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায়

4

৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা

5

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

6

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

7

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

8

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

9

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

10

নরসিংদী আবারও ভূমিকম্পে কেঁপে উঠল

11

কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে

12

পাঁচবিবিতে বিভিন্ন বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

13

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

14

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

15

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

16

দেশের জন্য জীবন দিব তবুও আমেরিকার কাছে মাথা নত করবো না

17

জয়পুরহাট ১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আলোচনা

18

নওগাঁয় ট্রাকচাপায় নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩

19

ফুলবাড়ীতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

20