জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

মোঃকবির হোসেন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন যুব জামায়াতের বার্ষিক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে   ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  
নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো.ইমরান হোসাইন, উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী। 

এছাড়াও বক্তব্য দেন নাগরপুর সদর ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি
মো.সোহেল মিয়া, বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সহ সভাপতি মো.ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা যুব নেতৃত্বের দায়িত্বশীলতা, সংগঠনের কার্যক্রম এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি যুব সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুশৃঙ্খল ও কার্যকর যুব নেতৃত্ব গঠনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এ সময় ইউনিয়ন কমিটির সকল যুব দায়িত্বশীলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

1

মণিরামপুর পৌরসভার ড্রেন যেন মরণফাঁদ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষ

2

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

3

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

4

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

5

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

6

তিনি কেবল আপোষহীন নেত্রী নন তিনি অপরাজেয় রানি

7

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

8

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

9

যুব উন্নয়ন ক্রেডিট ইউনিয়নে নতুন নেতৃত্বের শপথ ও প্রথম সভা অন

10

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

11

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

12

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

13

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্

14

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

15

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর উত্তরে স্থাপনের দাবিতে স্মারকলিপি প

16

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

17

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

18

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

19

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

20