জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক করায় ক্লিনিক সিলগালা

কাজী আতিকুর রহমান।।

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে টিকটক ভিডিও করেন প্রিয়া নামে ক্লিনিকের এক নার্স। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।এসময় চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস, ইপিআই প্রকল্পের প্রধান সমন্বয়কারী প্রসান্ত ঘোষ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া, লোহাগড়া উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি কাজী মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাপ্পিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক’ করে টিকটকে আপলোড করেন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভূত। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।
প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম ভুল স্বীকার করা প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন।#


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

1

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

2

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

3

স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও সমা

4

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

5

পিআইবি’র প্রশিক্ষণে বৈষম্য মৌলভীবাজারে সাংবাদিক ইউনিয়নের অব

6

শীতকালে হাতের চামড়া উঠে কেন

7

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা

8

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

9

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

10

দশমিনায় নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের র

11

কালুখালীর মদাপুরে বেকু দিয়ে সমতল জমি কেটে মাটি বিক্রি, পরিবে

12

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

13

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

14

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

15

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

16

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

17

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

18

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

19

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

20