Md Obaydul
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও


কৌশিক চৌধুরী।।
দিনাজপুরের হাকিমপুরে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগীরা ঋণ নিতে অফিসে গেলে তালা বন্ধ দেখতে পান। প্রতিকার পেতে একই দিন থানায় লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ৪ তারিখ উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ৬ হাজার টাকায় মৌখিক চুক্তিতে ভাড়া নেয় মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দু’জন ব্যাক্তি। সেখানে আইডিএনএফ সংস্থা নামের একটি এনজিও গড়ে তোলেন। মাত্র ৫ শতাংশ হারে দু,বছর মেয়াদি ঋণ দেয়ার প্রলোভন দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে সমিতি করেন। এবং কমপক্ষে এক লাখ করে ঋণ দেওয়া হবে জানিয়ে প্রত্যোকের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা সঞ্জয় আদায় করেন। রোববার বিকেলে ঋণ বিতরণ করার কথা ছিল। কিন্তু ঋণ প্রত্যাশীরা এসে দেখেন অফিসে তালা ঝুলছে। আশপাশের লোকজন জানায় সকাল থেকে ওই অফিস তালাবন্ধ। অফিসের লোকের নাম্বারে একাধিকবার ফোন দিলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়। এরপর তারা বুঝতে পারেন তাদের সাথে প্রতরাণ করা হয়েছে। প্রতারণার বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতিকার পেতে ৭৯ জনের ৪ সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ করেন।
উপজেলার আলিহাট গ্রামের আামিরুল ইসলাম জানান, তিনি ওই এনজিওর জবা সমিতির সভাপতি। তার সমিতিতে ২৬ জন সদস্য আছে। প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা সঞ্চয় নিয়েছে । এনজিও পালিয়েছেন শুনে থানা লিখিত অভিযোগ দিয়েছি।
অফিসের মালিক রিয়াজুল আলম জানান, আইডিএফএন সংস্থা নামের এনজিওর দুই ব্যক্তি চলতি মাসের ৩ তারিখে ভাড়া নিতে আসেন। এবং মাসিক ৬ হাজার টাকা মৌখিক ভাড়া চুক্তি হয়। লিখিত চুক্তি করতে চাইলে চলতি মাসের শেষের দিকে ঢাকা থেকে বড় স্যার আসবে তখন লিখিত চুক্তি করার কথা জানান। রোববার সকাল থেকে দেখি অফিসে তালা ঝুলছে। মনে করেছিলাম তারা ফিল্ডে গেছে। বিকেলে শুনি তারা বিভিন্ন জনের কাছ থেকে ঢাকা নিয়ে পালিয়েছে।
হাকিমপুর থানা ওসি নাজমুল হক জানান, ঋণ দেওয়ার কথা বলে আইডিএফএন সংস্থা নামের একটি ভুয়া এনজিও সঞ্চয়ের টাকা নিয়ে উধাও হয়েছে। রোববার সন্ধ্যায় ৪ টি সমিতির সভাপতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সমিতির সভাপতির দেওয়া তথ্য মতে ৭৯ জনের তথ্য পাওয়া গেছে যারা প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতারণার শিকার হওয়ার ব্যক্তির সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

1

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

2

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

3

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

4

গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইন শুভ উদ্বোধন

5

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

6

ইসকন নিষিদ্ধের দাবীতে কুমিল্লার চান্দিয়ায় বিক্ষোভ মিছিল

7

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

8

আগুনে পুরতে দেখেও মুখে মুখে ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ

9

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

10

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

11

মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

12

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব

13

কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ

14

আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার

15

মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করাই কয়রায় আনন্দ মিছিল

16

চরভদ্রাসন জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান ফিরছে সুস্থ ভোটে আস্থ

17

লাউয়াছড়ায় রেললাইনের স্পিপারফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা দুর্ব

18

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

19

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

20