জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা


মুস্তাফিজুর রহমান
সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে ঢাকা রোটারী ক্লাবের সহযোগী বারতোপা রোটারী কমিউনিটি ক্লাব ও রশিদ মেমোরিয়াল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশনসহ চোখের জটিল রোগের চিকিৎসা দেওয়া  হয়েছে।  

  সকাল ১০ টার দিকে যাদবপুর বি এম স্কুল অ্যান্ড কলেজের সামনে ধানতারা বাজারে সাদ মেডিকেল সেন্টারে বিনামূল্যে চোখের এ সেবা দেওয়া হয়। সকাল থেকে দিনব্যাপী এ চক্ষু সেবা দিয়ে থাকেন। 

রোগীদের কাছে থেকে জানা যায়, প্রায়ই অসহায় দরিদ্র ও সকল শ্রেণির মানুষকেই বিনামূল্যে স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেন শহীদুল ইসলাম। সাধারণ জনগণের কথা চিন্তা করে তিনি নিজ গ্রাম যাদবপুর এ সাদ মেডিকেল সেন্টার চালু করেন। এখানে সকল প্রকার চোখের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা দেওয়া হবে। 

সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার এক হাজারেও বেশি রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকেন। বিভিন্ন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ সেবা দেওয়া হয়। 

সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বলেন, সাদ মেডিকেল সেন্টার এর উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার এক হাজারের অধিক লোকের চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে এ সেবা দেওয়া হয়েছে। চোখের যে কোন ধরনের চিকিৎসা সাদ মেডিকেল সেন্টার এ করানো হবে। ভবিষ্যতে এ ধরনের সেবা অব্যাহত থাকবে। 

সাদ মেডিকেল সেন্টার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা হাজী মো: আওলাদ হোসেন, শিক্ষক মীর শফিকুল আলম শিহাব, ঢাকা রোটারী ক্লাবের সাবেক সভাপতি মো: বখতিয়ার আলম  মেহেদী, মো: রাজীব হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

1

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

2

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

3

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

4

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

5

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

6

দূর্নীতিবাজদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা

7

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

8

বগুড়ায় স্বামীর হাতে স্ত্রী খু/ন হত্যার বিচারের দাবিতে বগুড়

9

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

10

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

11

তাজিয়াকাটা ঘাটে মোজাম্মেল বহদ্দারের ফিশিং বোট আগুন

12

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

13

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

14

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ৮৭তম বার

15

আল হিকমাহ মডেল একাডেমি এর শুভ উদ্বোধন শমশেরনগরে

16

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাচালানকৃত মালামাল উদ্ধার

17

কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ প

18

দরিদ্রদের মাংস গেল কার পাতে

19

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

20