জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ নামের এক শিশুর মৃত্যু

 কাওসার হামিদ  

বরগুনার তালতলী পুকুরে ডুবে আবদুল্লাহ্ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার(০১ ফেব্রুয়ারী)  দুপুরে উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ   ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ্ মরানিদ্রা এলাকার বাসিন্দা মনিরের ছেলে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে আবদুল্লাহ্ বাড়ির পাশে পুকুরপাড়ে একা খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পা পিছলে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পরিবারের লোকজন বাড়ির পাশের পুকুরে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখতে পান। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। পানিতে ডুবে শ্বাসরোধজনিত কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

1

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

2

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

3

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

4

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

5

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

6

নান্দাইলে ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

7

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

8

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

9

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

10

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

11

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

12

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

13

কৃষিতে বিপ্লব

14

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

15

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

16

বিনাসরিষা - ১১ জাত প্রায়োগিক পরীক্ষনের মাঠ দিবস পালিত

17

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

18

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

19

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

20