জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের সংঙ্গে আমেরিকার গোপন আঁতাত দেশের জন্য মংঙ্গলজনক নয়,ঠাকুরগাঁওয়ে মির্জা ফকরুল

 
সোহরাওয়ার্দী খোকন 

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জামায়াতে ইসলামীর একটি গোপন আঁতাত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই আঁতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়; বরং দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে জামায়াত ও আমেরিকার মধ্যে গোপন যোগাযোগের বিষয় উঠে এসেছে। এই খবরের সত্যতা কী—তা জানতে বিএনপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ যখন ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, তখন এই ধরনের গোপন আঁতাত বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি ভবিষ্যতে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে এ ধরনের আন্তর্জাতিক আঁতাত কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা মেনে নেবে না।’


এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। পাশাপাশি দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের ভাঁতগাও,বোর্ড অফিস ও কচুবাড়ীতে নির্বাচনী নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।

পথসভাগুলোতে বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাগুলোতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো চোখে পরার মতো।পথসভায় ভোটার ও সমর্থকরা বিভিন্ন রকম স্লোগানে মুখরিত করে তোলে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ

1

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

2

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

3

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

4

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

5

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

6

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

7

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

8

পাবনার সাঁথিয়ায় অসহায় বৃদ্ধা আলেয়া খাতুন উপজেলা প্রশাসনের উ

9

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

10

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

11

সাড়ে ১৫ বছর আ’লীগের লোকজনও ভোট দিতে পারেনি: প্রেস সচিব

12

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

13

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

14

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

15

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

16

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

17

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

18

নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধ

19

মীরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

20