জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

যে ঐতিহ্য হারাবার পথে

এইচ আর সজিব 
হেমন্ত প্রায় শেষের দিকে। এইতো ইতিমধ্যে সুবহে সাদিকের পর কোঁয়াশা ছড়িয়ে দিয়ে শীত তার আগমনের কথা জানান দিচ্ছে। আমাদের দেশের ওয়াজ মাহফিল গুলো হল শীতকালের একটি উন্নতম বৈশিষ্ট্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওয়াজ মাহফিল গুলোর উৎফুল্লতা এখন আর আগের মতো নেই; কেমন জানি সব সাদামাটা হয়ে যাচ্ছে। আগে সারা বছরে হাতে গোনা কয়েকটি মাহফিল হতো। আর শীত আসলেই ওই মাহফিল গুলোর জন্য দিন গুণতাম, মনের মাঝে বিভিন্ন পরিকল্পনা বুনতাম। আর বর্তমানে এইখানে ওইখানে বেহিসেব মাহফিল হয় ঠিকই, কিন্তু আগের উৎফুল্লতা গুলো যেন হারিয়ে গেছে। আগে একেকটা মাহফিল নিয়ে কত রকম আয়োজন চলত- বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন রকম প্ল্যান, বিকেলে সবার আগে মাহফিলে চলে যাওয়া, ভালো পোষাক পরিধান করা, আরো কত্তো কী! আর বাড়ির আশেপাশে মাহফিল হলে তো কোন কথাই নেই; এই উদ্যোগে বাড়িতে ভালো খাবার-দাবারের আয়োজন, দূর দূরান্ত হতে মেহমানদের আগমন, আরো কত কিছুই না হতো! বাড়ি থেকে বেশি দূরে মাহফিল হলে আব্বা-আম্মা বন্ধু বান্ধবের সাথে যেতে দিত না। আব্বা-ই নিয়ে যেত। বিকেল হলেই আব্বার জন্য অপেক্ষা করতাম কখন নিয়ে যাবে। আব্বা সারাদিন যেখানেই থাকত মাগরিবের সময় বাড়িতে চলে আসত আর মাহফিলে নিয়ে যেত। মধ্যরাত পর্যন্ত ওয়াজ শুনতাম। আর বাড়ি ফেরার সময় সবার জন্য ডালের বড়া, জিলাপি, খিলি পান আরো কতো কিছুই না নিয়ে আসতো আব্বা। এই বিষয় গুলো উপভোগ করতাম খুব।
আগে একটা মাহফিল হলে আশেপাশের দশ গ্রাম থেকে মানুষ ছুটে আসত; সবাই আগে থেকেই নিজেদের যাবতীয় সকল কাজ আর ব্যস্ততা গুছিয়ে রাখতো। কিন্তু এখন আর এইসব চোখে পড়ে না।
বর্তমানে আগের তুলনায় অনেক বেশি মাহফিল হয়, লাখ লাখ টাকা খরচ হয়, কিন্তু আগের মতো শ্রোতা আর হয় না। এখনকার মাহফিল গুলোতে গেলে কষ্ট লাগে খুব। কতো লাখ লাখ টাকার আয়োজন, অথচ শ্রোতা নেই; মাঠ ফাঁকা। 
ওয়াজ মাহফিল আমাদের দেশের ঐতিহ্য; আমাদের সংস্কৃতি। কেমন জানি আমরা আমাদের এই সংস্কৃতিকে হারাতে বসেছি; অবহেলায় ভাসিয়ে দিচ্ছি।
‎আমাদের উচিত এই মাহফিল গুলোকে পুনর্জীবিত করা। গ্রাম বাংলার এই সোনালী ঐতিহ্যকে ধরে রাখা আমাদের দায়িত্ব; আমাদের কর্তব্য।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

1

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

2

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

3

সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ বিরোধী দিবস পালিত

4

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

5

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

6

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

7

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

8

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

9

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

11

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

12

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

13

ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

14

ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

15

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

16

বগুড়ায় র‍্যাব-১২ এর অভিযানে ৮ বোতল ESkufসহ এক মাদক ব্যবসায়ী

17

মিশরে তিন মাস ধরে নিখোঁজ ঝিনাইদহের যুবক ইমন পরিবারের শোকের

18

মাদারীপুরে-বিপুল উৎসাহ -উদ্দীপনায়,বই বিতরন সম্পন্ন

19

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

20