জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

জিহাদুল ইসলাম (জিহাদ )
 সাভার আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

এর আগে ভোর পৌণে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। ততক্ষনে বাসের ভিতরের সব পুড়ে যায়।

বাসটির ড্রাইভার সাত্তার বলেন, আমি গাড়ীর ভিতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার পায়ের হাটুতে আঘাত পাই।

বাসের মালিক মোঃ সোহেল বলেন, আমার একমাত্র উপার্জন ছিলো এই বাসটি। কে বা কারা আমার এই ক্ষতি করলো আমি তাদের বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রতি অনুরোধ জানাই আমি যেন আমার ক্ষতিপুরণ পাই সেই ব্যবস্থা করেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে গিয়ে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আমরা হতাহতের কোন খবর পায়নি।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় তীব্র শীতে বোরো ধানের বীজতলা ঝুঁকিতে

1

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

2

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

3

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

4

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

5

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

6

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

7

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

8

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

9

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

10

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

11

যৌথবাহিনী সাভারে মাদকের অভিযান পরিচালনা করে

12

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

13

বান্দরবানে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া মুরুংকে উদ্ধারের দাবিতে

14

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

15

স্বৈরাচারের কাছে মাথা নত করেননি বেগম জিয়া: খন্দকার মুক্তাদির

16

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

17

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

19

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

20