জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায় আতঙ্ক

 মো.মেহেদী হাসান

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সন্ধ্যা রাতে মো. খোকন নামে কৃষকের একটি ষাঁড় গরু চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উপজেলার চড়ভাঙ্গুরা গ্রামের খোকন কৃষক তার গোয়ালঘরে গরুটি বেঁধে রেখে দৈনন্দিন কাজ শেষে দুধ নিয়ে মিলে আশে মিল থেকে ফিরে রাত আটটার দিকে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, সেখানে বাঁধা রাখা   মূল্যবান ষাঁড় গরুটি নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।ভুক্তভোগী কৃষক জানান, গরুটির আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ টাকা। এটি তার পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল। হঠাৎ এমন চুরির ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকায় সাম্প্রতিক সময়ে গরু চুরির ঘটনা বেড়ে গেছে। সন্ধ্যা নামলেই চোরচক্র সক্রিয় হয়ে উঠছে বলে দাবি তাদের। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান লিখিত অভিযোগ পাইনি তবু ও এই বিষয়ে আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

1

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

2

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

3

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

4

পানছড়ি সীমান্তে ৩ বিজিবির অভিযানে দেড় লক্ষ টাকার চোরাচালানী

5

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

6

ইশ্বরগঞ্জে সরাতী হোছাইনিয়া দাখিল মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবে

7

জামালপুরে সিজারের সময় পেটে সুতা রেখেই সেলাই করার অভিযোগ

8

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

9

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

10

ঘাটাইলে ট্রাক- সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

11

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

12

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

13

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

14

জমকালো আয়োজনে বিনাজুরীতে সুন্নী কনফারেন্স

15

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

16

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

17

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

18

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

19

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

20