জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

সুমন আহমদ খান 

সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট সিন্ডিকেট ও কালোবাজারি ঠেকাতে শনিবার ভোর থেকে অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে টিকিট যাচাই, এনআইডি পরীক্ষা ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে অনলাইন টিকিট উন্মুক্ত হওয়ার পরপরই শেষ হয়ে যায় এবং তা কালোবাজারিদের হাতে চলে যায়।

এ অবস্থায় প্রথম দিনের অভিযানে (২৪ অক্টোবর) পাহাড়িকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেসে টিকিটে নামের অমিল, অতিরিক্ত ভাড়া ও বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ২৫ জন যাত্রীকে ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়।

র‌্যাব জানিয়েছে, অভিযানে কোনো ছাড় নেই। কালোবাজারি বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পেছনের গেট দিয়ে কালোবাজারি টিকিট নিয়ে প্রবেশের চেষ্টাকারীদেরও আটক করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানিয়েছে, টিকিট কালোবাজারি দমন, যাত্রী নিরাপত্তা ও রেল ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের কেবল সরকারি সূত্র বা নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকিট কেনার আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

1

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

2

নবাবগঞ্জে খেজুরের রস সংগ্রহের কাজে ব্যস্ত গাছি

3

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

4

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে ধর্ষককে আটকের দাবিতে বিক্ষোভ ও ম

5

তাড়াইলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মা

6

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

7

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

8

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

9

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের, সড়ক অবরোধ করে বিক্ষোভ

10

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে ২ শিশু নিখোঁজ, ১ জনকে জীবিত উদ্ধা

11

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

12

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

13

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর

14

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

15

দিনাজপুর ৫ আসনের প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎস

16

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

17

নাসির নগর -গোয়ালনগর ১৪ গ্রামের মানুষের ভাগ্য নিয়ে খেলা

18

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

19

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

20