জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ

জহুরুল ইসলাম

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নির্দেশনায় জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জামালপুর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে পরিচালিত এ কার্যক্রমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং চক্ষু চিকিৎসাসহ চোখের অপারেশনের সুবিধা পাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মীরবহর শাহাদাৎ হোসেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নূর মাহমুদ, সরিষাবাড়ী আর.ডি.এম. মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শীতার্ত ও অসহায় ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পাশাপাশি কামরাবাদ ইউনিয়নের হতদরিদ্র ভিডিপি দলনেত্রী রিনা বেগমের জন্য আনসার ও ভিডিপির অর্থায়নে নির্মিত একটি বসতঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

1

সিলেট-১ আসনের টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

2

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

3

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে নারাজ আয়

4

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

5

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

6

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

7

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

8

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

9

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

10

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন

11

মনোহরদীতে হিফজুল কোরআন মডেল মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগ

12

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

13

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

14

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

15

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

16

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

17

মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

18

নোয়াখালীতে কৃষকের হাত ভেঙে কুপিয়ে জখম

19

হিলিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

20