জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

 মো: রাকিবুজ্জামান


গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়। 
এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ টাকা ৪ হাজার ৬২০ টাকা ও ২টি
 ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়।
সাংবাদিক পরিচয়ে আটক দুই ব্যক্তি হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা
 গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার চর-বয়রা গ্রামের বালা
 শেখের ছেলে হাকিম শেখ (৪২)। 
এতথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও 
রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল মনির ও হাকিম নামের দুই ব্যক্তি। এবিষয় নিয়ে কয়েকজন ভুক্তভোগী দোকানদার সেনাবাহিনীকে জানায়। পরে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির করতে গিয়ে দুজনকে আটক করে সেনাবাহিনী।
ওসি মো. শাহ-আলম আরও বলেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদরের সেনাবাহিনী ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। চাঁদাবাজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

1

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

2

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

3

ঝালকাঠিতে সুগন্ধা নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার

4

সড়ক দুর্ঘটনায় আবারো একজন বৃদ্ধ নিহত

5

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

6

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

7

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

8

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

9

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

10

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

11

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

12

নাগেশ্বরীতে জাতীয় পার্টি অফিস এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনু

13

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

14

পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র কালাম শিক্ষা ব

15

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

16

সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

17

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

18

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

19

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

20