জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী‎ ঘোড়াশাল-পলাশ সার কারখানায় শ্রমিক কর্মচারিদের ৫ দফা দাবিতে মানববন্ধন

অরবিন্দ রায় 

নরসিংদীর পলাশে ‎এক কর্পোরেশন এক কমিশন সহ ৫ দফা দাবিতে গেইট মিটিং ও মানববন্ধন করেছে ঘোড়াশাল পলাশ সার কারখানার কর্মরত শ্রমিক কর্মচারিরা।  সোমবার সারকারখানার প্রধান গেইটের সামনে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এমপ্লয়ীজ ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
‎‎এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে মানববন্ধনে এমপ্লয়ীজ ইউনিয়নের কার্যকরী সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, প্রশাসনে এখনো ফ্যাসিষ্ট সরকারের দালালরা অবস্থান করছে।  বিভিন্ন আইন ও নীতিমালা প্রণয়ন করে শ্রমিক কর্মচারীদের পদোন্নতি জটিলতা তৈরি করেছে। আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে ১৩৭ জনের অটো পদোন্নতি,  ৯৯ জনের সাধারণ পদোন্নতি ও ২৪ ঘন্টার মধ্যে ইউরিয়া প্লান্ট ইনচার্জকে অপসারনের দাবি করেন।
‎‎এছাড়াও বক্তারা ৫ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ প্রনোদনা দ্রুত বাস্তবায়ন চায়।  প্লান্ট অনুযায়ী সেট-আপ পূনঃনির্ধারণ ও উল্লেখিত সকল দাবি না মানা হলে এমপ্লয়ীজ ইউনিয়নের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি প্রদান করে। এবং আন্দোলনের ফলে কারখানায় উৎপাদনশীলতায়  ব্যাঘাত ঘটলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে  বলে জানান।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন এমপ্লয়িজ ইউনিয়নের সহ-সভাপতি ইফতেখারুল হক গাজী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক  প্রদীপ চন্দ্র দাস, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি ও বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে শ্রমিক কর্মচারিরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার কারখানার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে । 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

1

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

2

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

3

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

4

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

5

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

6

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

7

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ৭১ সদস্যের আহ্বা

8

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

9

নাসিরনগরে মোবাইল কোর্টের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

10

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

11

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

12

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

13

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

14

লালপুরে নারীকে গলা কেটে হত্যা

15

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

16

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

17

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

18

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

19

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

20