জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিতকরণে সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট হাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব।
সভায় সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি স এম শাকিল হাসান উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ  আমার আড়ৎদার সমিতির কাজ্যনির্বাহী কমিটির সদস্যরা ও আম চাষিরা উপস্থিত ছিলেন
সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহত

1

বিড়ি খাওয়া বক্তব্যে জামায়াতের ভোট বেড়েছে দুই কোটি টাকার মার্

2

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

3

বান্দরবানে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার বিচারের দাবিতে পিসিসিপি’র

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

5

মফস্বলে সাংবাদিকতায় বাড়ছে জটিলতা বিভাজন আর দলাদলি

6

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

7

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

8

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

9

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

10

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

11

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

12

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

13

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

14

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

15

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

16

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

17

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বা

18

ভাঙ্গুড়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-১

19

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

20