জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুখলেছুররহমান হীরা  
 নেত্রকোনার বারহাট্টায় গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৪ নভেম্বর) সকালে বারহাট্টা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের   সভাপতিত্বে শুরুতেই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ পরিচালক রিপন কুমার পাল।এসময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা মৎস্য অফিসার এ এসএম রাসেল, নেত্রকোনা জেলা মৎস্য অফিসার কার্যালয়ের  সিনিয়র সহকারী পরিচালক  মুহাম্মদ দেলোয়ার হোসেন, বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা সহ প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি মৎস্য চাষীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি মানুষের সুস্বাস্থ্য থাকতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মৎস্য চাষ করতে হবে। বিষমুক্তভাবে মৎস্য চাষ করতে হবে। মৎস্য চাষের আগে করণীয় হচ্ছে- পাড় ও তলা মেরামত, আগাছা দমন, রাক্ষসী ও অবাঞ্ছিত মাছ দমন, চুন-সার প্রয়োগ। এসবের পর মাছের পোনা ছাড়তে হবে। মাছের খাবার বাজারে না কিনে নিজেরাই তৈরি করলে সাশ্রয় হবে। মাছ চাষিদেরকে স্বাবলম্বী করতে সরকার বদ্ধপরিকর।

গুড একুয়াকালচার প্র্যাকটিস এন্ড ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণে উপজেলার ২৫ জন মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

1

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

2

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

3

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

4

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

5

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

6

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

7

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

8

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

9

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

10

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

11

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

12

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

13

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

14

১৮ মাস বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণ

15

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

16

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

17

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

18

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

19

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

20