জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

মোঃ আব্দুল কুদ্দুস 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে সাতটি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটি ও মামলার কারণ দেখিয়ে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা। বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলনের পাবনা জেলা (পশ্চিম) সভাপতি মাওলানা আনোয়ার শাহ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঈশ্বরদী উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল আজাদ মল্লিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঈশ্বরদী উপজেলা সাধারণ সম্পাদক সোহাগ হোসেন এবং নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ও নারী ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক শাহনাজ হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, প্রার্থিতা ফিরে পেতে তিনি অবিলম্বে আপিল করবেন। আপিল নিষ্পত্তিতে প্রার্থিতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।


 


  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্দিয়ায় হিলফুল ফুজুল শান্তি সংঘের ৭৫০টি শীতবস্ত্র ও ক

1

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

2

কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক গ্রেপ্তার

3

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

4

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

5

রাজিবপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোক

6

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

7

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

8

‎ফরিদপুরে নিখোঁজ পাঁচ দিন পর হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ

9

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

10

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

11

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশ বাসির কাছে দোয়া চেয়ে

12

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

13

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

14

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

15

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু

16

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

17

নতুন মোটরসাইকেল কেনার দু’দিন পরই ১০ হাজার টাকার মামলা

18

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

19

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

20