জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

শাহজাহান হেলাল 

ফরিদপুরের মধুখালী উপজেলায় মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল ও একটি মাস্টার চাবিসহ হাতেনাতে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর রাতে উপজেলার মেগচামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল শুকুর মোল্লার ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার রেজিস্ট্রেশন নম্বর কুষ্টিয়া হ-১৬-০২২৫। পাশাপাশি মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত একটি মাস্টার চাবিও জব্দ করা হয়েছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির মোঃ তাইজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের একটি দল মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে চোরাইকৃত মোটরসাইকেল ও মাস্টার চাবিসহ হাতেনাতে গ্রেফতার করেছে। চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা  ঘটেছে।  সে গুলো একটাও উদ্ধার করা সম্ভব হয় নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

1

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

2

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

3

থানচিতে আরাকান আর্মির কাছে পাচারের আগেই বিপুল মশারি ও নৌকা ই

4

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

5

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

6

নবাবগঞ্জে কনকনে শীত, জনজীবন স্থবির

7

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

8

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

9

হান্নান মাসউদকে হত্যার হুমকি

10

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

11

বানিয়াচংয়ের গোড়াখালী এসই এস ডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে নতুন বই

12

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

13

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

14

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর পুলিশ সুপার কার

15

গলাচিপায় আমন উৎপাদনে রেকর্ড

16

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

17

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

18

পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

19

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

20