জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে কেক তৈরিতে রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার

মোঃ আব্দুল্লাহ আল মামুন

টাঙ্গাইলে কেক তৈরির উপকরণে অনুমোদনহীন কৃত্রিম রং ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার এবং মোড়কবিহীনভাবে বাজারজাত করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, অভিযানের সময় দেখা যায়, ‘এসআই কুকিং’ নামের প্রতিষ্ঠানটি কেক তৈরির জন্য অনুমোদনবিহীন কৃত্রিম রং বিক্রি করছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ উপকরণ এবং মোড়কবিহীন পণ্য বাজারজাত করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় উপস্থিত ক্রেতারা ভোক্তা অধিদপ্তরের এমন কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, “এমন অভিযান নিয়মিত হলে ব্যবসায়ীরা আরও সচেতন হবে এবং আমরা ভেজালমুক্ত খাদ্য পণ্য পেতে পারব। আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, এসব উপকরণে ক্ষতিকর রং ব্যবহার করা হয়।”

অভিযান শেষে দোকান মালিক সোহান বলেন, “আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ভবিষ্যতে কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ বা অনুমোদনহীন উপকরণ ব্যবহার করব না।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

1

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

2

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

3

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

4

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

5

ঝালকাঠির চর-ভাটারাকান্দা আবাসনেঅগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১০টি

6

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

7

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

8

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

9

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

10

বরগুনায় দুই বছর আগে বঙ্গোপসাগরে নিখোঁজ ১৭ জেলেদের সন্ধান ম

11

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

12

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

13

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

14

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

15

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

16

জ্ঞানানকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে

17

১৫তম চাপাই উৎসব উদযাপন করলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি

18

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

19

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

20