জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রাম মিয়াবাজার স্থল জামায়াতের নির্বাচনী বিশাল গণমিছিল

 মোঃ সফিউল আলম 


ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ২০২৪ সালে জুলাই আগস্টে একটি বড় পরিবর্তন হয়েছে, শুধুমাত্র হাসিনা পালায় গেছে তা কিন্তু নয়। 

বরং এ জেনারেশনের চিন্তার একটি আমুল পরিবর্তন ও আমুল বিপ্লব সাধিত হয়েছে। যার অনেকগুলো পদক্ষেপ আমরা বিশ^বিদ্যালয়ের নির্বাচনে দেখেছি। সাধারণ শিক্ষার্থীরা পুরাতন ধাচের যে রাজনীতি ও সংস্কৃতি ছিল, তা প্রত্যাখান করে উদার, সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, গঠনমূলক রাজনীতির দিকে জেনারেশন আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এটা আমাদের জন্য আশার দিক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জুলাই-আগষ্টের পর আমরা ভেবেছিলাম, রাজনীতির সংস্কৃতিতে আমুল পরিবর্তন হবে। কিন্তু কিছু কিছু ব্যক্তি, 

দল বা গোষ্ঠীর মাঝে এ পরিবর্তন টা লক্ষণীয় না। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে, ফ্যাসিষ্ট হাসিনা যে কাজগুলো করে যেতে পারেনি, কিছু কিছু দল বা গোষ্ঠী সেই কাজগুলো 

নিজেদের হাতে তুলে নিয়েছে। এ প্রেক্ষাপটে আমরা বলতে চাই, বাংলাদেশে কোন ধরনের হত্যা, খুন ও গুমের রাজনীতি আর চলবে না। পাথর মেরে মানুষ হত্যা, চাঁদাবাজী ও দুর্নীতির রাজনীতি চলবে না। এ প্রজন্ম এসব ঘৃণ্য রাজনীতি মেনে নিবে না।
তিনি আরও বলেন, এ প্রজন্ম খুনি হাসিনার মতো ফ্যাসিষ্টের পতন ঘটাতে পারে। সুতরাং এ বাংলাদেশে সহনশীলতার রাজনীতি করতে হবে। কিন্তু পরস্পর কাঁদা ছোড়াছাড়ি বা হামলার রাজনীতির জুলাই-আগষ্টে কবর রচনা হয়েছে। 
তিনি রোববার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি। এ সময় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী বোরহান উদ্দিন, যুব বিভাগের সভাপতি আবুল তালেব মনির, জামায়াত নেতা জামাল উদ্দিন, শ্রমিকল্যাণ ফেডারেশনের সভাপতি কোরবান আলীসহ নেতৃবৃন্দ। এরআগে বিপুল সংখ্যক জামায়াত শিবির 

নেতাকর্মীরা জামায়াতের নায়েবে আমীর ডাঃ তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থন মিয়াবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণমিছিল করে। 



 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

1

ধোবাউড়ায় কৃষি প্রণোদনার লটারিতে অনিয়মের অভিযোগ

2

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

3

সরিষাবাড়ীর ভাটারায় প্রত্যয় সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্

4

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

5

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

6

মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ

7

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

8

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

9

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

10

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

11

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

12

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

13

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

14

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

15

গলাচিপায় ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহাত-২

16

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

17

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

18

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

19

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

20